গোষ্ঠীসম্প্রদায়গুলিরর নেতাদের বিবরণ
16ইস্রায়েলের গোষ্ঠীসম্প্রদায়গুলির নেতারা হলেন:
রূবেণীয়দের উপরে: সিখ্রির ছেলে ইলীয়েষর;
শিমিয়োনীয়দের উপরে: মাখার ছেলে শফটিয়;
17লেবির গোষ্ঠীর উপরে: কমূয়েলের ছেলে হশবিয়;
হারোণের গোষ্ঠীর উপরে: সাদোক;
18যিহূদা গোষ্ঠীর উপরে: দাউদের এক ভাই ইলীহূ;
ইষাখর গোষ্ঠীর উপরে: মীখায়েলের ছেলে অম্রি;
19সবূলূন গোষ্ঠীর উপরে: ওবদিয়ের ছেলে যিশ্মায়য়;
নপ্তালি গোষ্ঠীর উপরে: অস্রীয়েলের ছেলে যিরেমোৎ;
20ইফ্রয়িমীয়দের উপরে: অসসিয়ের ছেলে হোশেয়;
মনঃশির অর্ধেক গোষ্ঠীর উপরে: পদায়ের ছেলে যোয়েল;
21গিলিয়দে বসবাসকারী মনঃশির অর্ধেক গোষ্ঠীর উপর: সখরিয়ের ছেলে যিদ্দো;
বিন্যামীন গোষ্ঠীর উপর: অবনেরের ছেলে যাসীয়েল;
22দান গোষ্ঠীর উপর: যিরোহমের ছেলে অসরেল।
এরাই ইস্রায়েলের বিভিন্ন গোষ্ঠীসম্প্রদায়ের নেতা।
23দাউদ, কুড়ি বছর বা তার কমবয়সি কোনও লোকের সংখ্যা গণনা করেননি, কারণ সদাপ্রভু ইস্রায়েলকে আকাশের তারার মতো বহুসংখ্যক করে দেবেন বলে প্রতিজ্ঞা করলেন। 24সরূয়ার ছেলে যোয়াব জনগণনা করতে শুরু করলেন কিন্তু তা শেষ করেননি। এই জনগণনার কারণে ইস্রায়েলের উপর ঈশ্বরের ক্রোধ নেমে এসেছিল, এবং সেই সংখ্যাটি রাজা দাউদের ইতিহাস-গ্রন্থে নথিভুক্ত হয়নি।


