মোশি ও মরিয়মের সংগীত

1তখন মোশি ও ইস্রায়েলীরা সদাপ্রভুর উদ্দেশে এই গান গাইলেন:

“আমি সদাপ্রভুর উদ্দেশে গান গাইব,

কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত।

ঘোড়া ও সওয়ার উভয়কেই

তিনি সমুদ্রে নিক্ষেপ করেছেন।