19ফরৌণের ঘোড়া, রথ ও ঘোড়সওয়ারেরা যখন সমুদ্রে তলিয়ে গেল, তখন সদাপ্রভু তাদের উপর সমুদ্রের জলরাশি ফিরিয়ে আনলেন, কিন্তু ইস্রায়েলীরা সমুদ্রের একদিক থেকে অন্যদিকে শুকনো জমির উপর দিয়ে হেঁটে চলে গেল।